শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে কর্মহীন মানুষের মাঝে সোনালী ব্যাংকের অর্থ সাহায্য বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি: [২] করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর (কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি) এর কার্যক্রমের আওতায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সোনালী ব্যাংক লিমিটেড শরীয়তপুর শাখার সার্বিক সহযোগিতায় শরীয়তপুরে কর্মহীন মানুষের মাঝে অর্থ সাহায্য বিতরণ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৮৮ জন কর্মহীন মানুষের মাঝে ২ হাজার করে মোট ১ লাখ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।

[৪] সোনালী ব্যাংক শরীয়তপুর শাখার ম্যানেজার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।

[৫] এসময় উপস্থিত ছিলেন- এনডিসি মোঃ পারভেজ, সহকারী কমিশনার আঃ রহিম, সোনালী ব্যাংক শরীয়তপুর শাখার প্রিন্সিপাল অফিসার ত্রিনাথ বিশ্বাস, সিনিয়র অফিসার আক্তার উজ্জামান, সিনিয়র অফিসার আশিষ কুমার সিকদার ও আংগারিয়া শাখার ম্যানেজার রাজিবুল হাসান প্রমূখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ