শিরোনাম
◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি ◈ আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি : সিইসি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে একদিনে করোনায় ৯ মৃত্যু, শনাক্ত ৫৮৯ জন

নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৫৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার করোনায় মারা গিয়েছিলেন ১২ জন, শনাক্ত হয়েছিলেন ৭৭২ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৯ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৩৩৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৪৩ শতাংশ।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে সাতকানিয়ায় ৩, বাঁশখালীতে ১৪, আনোয়ারায় ৬, চন্দনাইশে ৪ পটিয়ায় ১০, বোয়ালখালীতে ৭৮, রাঙ্গুনিয়ায় ২৩, রাউজানে ৪০, ফটিকছড়িতে ১৪, হাটহাজারীতে ৪১, সীতাকুণ্ডে ১২ মিরসরাইয়ে ৭ ও সন্দ্বীপে একজন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৩৪ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৮ হাজার ৬৭৪ জন। বাকি ২৪ হাজার ৫৯৪ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের একজন নগরের বাসিন্দা, বাকি আটজন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৬৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়