শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজিতে গেলে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না, ১৯ নং পরেই খেলতে হবে মেসিকে

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনা ছাড়ার পর লিয়োনেল মেসির প্যারিসের পিএসজিতে খেলার সম্ভাবনাই সবথেকে বেশি। মেসি নিজেই গত রোববার বার্সার হয়ে বিদায়ী সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে দিয়েছেন। পিএসজিও সরকারি ভাবে মেসিকে দুই বছরের চুক্তি প্রস্তাব দিয়েছে। মেসির পক্ষ থেকে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। অর্থাৎ সই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন, পিএসজি-তে গেলে মেসিকে আর চেনা যাবে কি?

[৩] পিএসজি-তে গেলে এলএমটেন তার পরিচিত ১০ নম্বর জার্সিটাই পাবেন না আর। পিএসজি-তে সেই জার্সির মালিক নেইমার। ফলে মেসিকে অন্য জার্সি পরে খেলতে হবে। পিএসজি-তে মেসি কত নম্বর জার্সি পরে খেলবেন, প্যারিসের সংবাদমাধ্যম তা ফাঁস করেছে। তাদের খবর অনুযায়ী, সেখানে মেসির গায়ে উঠবে ১৯ নম্বর জার্সি। ১০ নম্বর জার্সি নেমারের জন্যই থাকবে।

[৪] প্যারিসের অন্য একটি সংবাদমাধ্যমের খবর, মেসির জন্য নেইমার তার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে তৈরি। মেসিকে নিজে এই প্রস্তাব দিয়েছেন নেইমার। মেসি-নেমার বন্ধুত্বের কথা সবার জানা। সেই জায়গা থেকেই নিজের জার্সি ছাড়তে রাজি নেইমার। আর মেসিও প্রিয় বন্ধুকে ধন্যবাদ জানিয়ে বলে দিয়েছেন, ১০ নম্বর জার্সি নেইমারেরই থাকবে।

[৫] বার্সায় অভিষেকের পর প্রথম দু’ বছর মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। ২০০৬ সালে ফার্নান্ডো নাভারো বার্সা ছাড়ার পর থেকে মেসি ১৯ নম্বর জার্সি পরে খেলতে শুরু করেন। আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও শুরুর দিকে মেসির জার্সি নম্বর ছিল ১৯। ২০০৮ সালে রোনাল্ডিনহো বার্সেলোনা ছেড়ে এসি মিলানে চলে যাওয়ার পর থেকে মেসিই ১০ নম্বর জার্সির মালিক ছিলেন। এবার নতুন ক্লাবে তার গায়ে সম্ভবত ১৯ নম্বর জার্সি উঠতে চলেছে। - আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়