শিরোনাম
◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯ ◈ সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবি শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

মঈন উদ্দীন: [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুজিত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

[৩] রোববার রাত ১১ টার দিকে বোয়ালিয়া মডেল থানার ওসির কাছে অভিযোগটি দাখিল করেন তিনি।

[৪] বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, সংসদ সদস্য বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন আছে। আমরা আলামত সংগ্রহ করেছি। তদন্ত করার পর অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে বলে জানান তিনি।

[৫] অভিযোগপত্রের বরাদ দিয়ে ওসি বলেন, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার অভিযোগে উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. সুজিত সরকার অনলাইন আইপি টিভিতে আমাকে সন্ত্রাসী, আমার কোনো রাজনৈতিক সংস্কৃতি নেই ইত্যাদি বলে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করে অপরাধ করেছেন। এছাড়া আমার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করে আমার মানহানি করেছেন।

[৬] এমপি শিমুল তার অভিযোগে আরো উল্লেখ করেন, আমার নামে মিথ্যা অভিযোগ করায় আমার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান নাটোর সদর আসনের সংসদ সদস্য।

[৭] গত ২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার।

[৮] তবে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অধ্যাপক সুজিত সরকারের করা সাধারণ ডায়েরি (জিডি) খারিজ করে দেয় রাজশাহী বোয়ালিয়া মডেল পুলিশ থানা।

  • সর্বশেষ