শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি ২৮ ঘণ্টা পর গ্রেপ্তার, হাতকড়া উদ্ধার

আফরোজা সরকার : [২] রংপুরের বদরগঞ্জে হাতকড়াসহ পালানোর ২৮ ঘন্টা পর আব্দুল গণি নামে এক মাদক মামলার আসামী ফের গ্রেফতার হয়েছে। তাকে পালাতে সহযোগিতা করায় দামোদরপুর ইউপি মেম্বার শফিকুল হক ভ্যাবলকেও পুলিশ গ্রেফতার করেছে।

[৩] এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। গত রোববার সকালে পুলিশী হেফাজত থেকে মাদক মামলার ওই আসামী পালিয়ে যায়। গতকাল সোমবার(০৯আগস্ট) দুপুরে দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হকের সহযোগিতায় স্থানীয় শেখেরহাট থেকে তাকে আবারো গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হাতকড়াও উদ্ধার করে পুলিশ।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। এর আগে কর্তব্যে অবহেলার দায়ে ওই ঘটনায় বদরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ ও কনস্টেবল আলমগীরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

[৫] উল্লেখ্য, আব্দুল গণি উপজেলার দামোদরপুর ইউনিয়নের বারোবিঘা মোস্তফাপুর এলাকার সহিদুল হকের ছেলে। শনিবার সন্ধ্যায় লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকার মিসকিনপাড়া থেকে তাকে হেরোইনসহ গ্রেফতার করেন এসআই সাদ্দাম হোসেন। রোববার সকালে সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। এসময় দায়িত্ব পালন করছিলেন এসআই আবুল কালাম আজাদ ও কনস্টেবল আলমগীর। তাকে ধরতে বদরগঞ্জ থানা পুলিশ উপজেলার সর্বত্রই সাঁড়াশি অভিযান শুরু করে। এসময় পুলিশ জানতে পারে তাকে পালাতে সহযোগিতা করেছেন দামোদরপুর ইউপি মেম্বার শফিকুল ইসলাম ভ্যাবল। একারণে তাকে আটক করে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায় বদরগঞ্জ থানা পুলিশ।

[৬] পরে এঘটনায় মামলা হলে ওই মামলায় ভ্যাবল মেম্বারকে গ্রেফতার দেখানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়