শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১১:৫৪ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট চলবে

বাশার নূরু: [২] এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে শুক্রবার (৬ আগস্ট) থেকে দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট চলবে।

[৩] শুক্রবার (৬ আগস্ট) ঢাকা থেকে চট্টগ্রামে দুইটি, সৈয়দপুরে দুইটি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল এবং যশোরে একটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

[৪] শনিবার (৭ আগস্ট) থেকে দিনে চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে তিনটি, সিলেটে দুইটি, কক্সবাজারে দুইটি, বরিশালে দুইটি, যশোরে দুইটি ও রাজশাহীতে একটি করে ফ্লাইট চলবে।

[৫] বেসরকারি দুই এয়ারলাইন্সগুলোও শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে তাদের ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে।

[৬] ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে।

[৭] নভোএয়ার জানিয়েছে, তারা শুক্রবার থেকে প্রতিদিন চট্টগ্রামে ছয়টি, সৈয়দপুরে ছয়টি, যশোরে ছয়টি, বরিশালে দুইটি, সিলেটে দুইটি, রাজশাহীতে দুইটি এবং কক্সবাজারে দুইটি ফ্লাইট পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়