শিরোনাম
◈ মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কুয়ালালামপুরে উষ্ণ অভ্যর্থনা ◈ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু ◈ ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার ◈ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির ◈ টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে স্বাগ‌তিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া ◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৯:২৩ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাশেজ ও বিশ্বকাপে খেলা হচ্ছে না আর্চারের

স্পোর্টস ডেস্ক: [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের তারকা পেসার জফরা আর্চার। ডান হাতের কনুইয়ের চোটে চলতি বছর আর ক্রিকেটে ফেরা হচ্ছে না তার। ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

[৩] মাঠে ফিরলেও শুধু সাদা বলের ক্রিকেটে শুরুর দিকে চালিয়ে যেতে হবে আর্চারকে। চলতি বছরের শুরুর দিকে ভারত সফর থেকে দেশে ফিরতে হয় তাকে। এরপর এবারের আইপিএলেও খেলতে পারেননি এই পেসার।

[৪] অস্ত্রোপাচারের পর কয়েক সপ্তাহ আগে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে মাঠে ফেরেন আর্চার। তবে অস্বস্তি অনুভব করলে স্ক্যান করা হয়। সেখানেই জানা যায় ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া তার পুরোনো চিড় এখনো আছে। এরপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজে খেলতে পারবেন না আর্চার।

[৫] তার খেলতে না পারাটা ইংল্যান্ডের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। গণমাধ্যমকে তিনি বলেছেন, এটা অনেক বড় খবর ও তার জন্য দুশ্চিন্তার। ইংল্যান্ডের সেরা পরিকল্পনাটাই আছে বিশ্রাম, বদলি ও প্রস্তুতি নিয়ে তাদের ফিট হিসেবে অস্ট্রেলিয়ায় নেওয়ার। - বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়