শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ৬ আগস্ট থেকে চলবে অভ্যন্তরীণ বিমান

আনিস তপন ও মহসীন কবির: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রি পরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

[৩] এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় চলমান বিধিনিষেধ আরো ৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত আসে। ১১ আগস্ট থেকে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল; চলবে গণপরিবহন।

[৪] করোনার সংক্রমণ রোধে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। গত ২৩ জুলাই থেকে সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে এর মধ্যেই গত রোববার থেকে খুলে দেয়া হয়েছে রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়