শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৯:২৭ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলীয়রা দেখতে পারলেন না বাংলাদেশের কাছে তাদের পরাজয়

স্পোর্টস ডেস্ক : [২] ১৯৯৪ সালের পর এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যাচ দেখানো হচ্ছে না অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস সম্প্রচার করতে অনাগ্রহী হওয়ায় ২৭ বছর পর অস্ট্রেলিয়ার ক্রিকেট দেখতে পারলো না অস্ট্রেলিয়ার নাগরিকরা।

[৩] বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ সিরিজ নিয়ে ফক্স স্পোর্টসের এমন অনাগ্রহের পর অন্য কোনো চ্যানেল বা প্লাটফর্ম থেকেও এই সিরিজটি দেখতে পাবে না অস্ট্রেলীয়রা। সূত্রগুলো থেকে জানা যায়, ফক্স স্পোর্টস এবং আরও বেশ কয়েকটি নেটওয়ার্কের সাথে বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয়েছিল সিরিজটি সম্প্রচারের ব্যাপারে। কিন্তু সম্প্রচার স্বত্বের আর্থিক দিকগুলো নিয়ে আলাপ আলোচনার আগেই সবগুলো মাধ্যমই প্রত্যাখ্যান করেছে সম্প্রচারের প্রস্তাব।

[৪] ফক্স স্পোর্টসের মুখপাত্র নিশ্চিত করেছিলেন যে, তারা সিরিজটি দেখাচ্ছে না। তবে আর্থিক লেনদেন সংক্রান্ত আলাপগুলোও যে হয়নি, অস্বীকার করে গেছেন সে বিষয়টি।

[৫] অধিনায়ক হিসেবে মার্ক টেলরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল পাকিস্তান সিরিজ, ১৯৯৪ সালে। সেই সিরিজটি সম্প্রচার করেনি ফক্স স্পোর্টস। সেই ঘটনার ২৭ বছর পর এবারই প্রথম অজিদের খেলা দেখাচ্ছে না তারা। এর বদলে ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ সম্প্রচার করবে চ্যানেলটি। - যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়