শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে স্ত্রীকে অপরহণের অভিযোগে সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে অপহরণ ও গুম করার অভিযোগে এক সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। অভিযুক্তের নাম লিটন মিয়া।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে বগুড়ার শাহজাহানপুর থেকে তাকে গ্রেপ্তার করে রৌমারী থানা পুলিশ। এর আগে গত ২০ জুলাই লাকী আক্তারের বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে ওই সেনা সদস্যসহ ৮জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই সেনা সদস্য লিটন মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা গ্রামের ছেবার উদ্দিনের ছেলে। গুমের শিকার লাকি আক্তারের বড় ভাই হাসানুজ্জামান বলেন, বিয়ের কিছুদিন পর থেকে ওই সেনা সদস্য লিটন মিয়া যৌতুকের জন্য তার স্ত্রী লাকি আক্তারের ওপর নানাভাবে নির্যাতন করে আসছিলেন। নির্যাতন সহ্য করতে না পেয়ে একসময় লাকি বিষয়টি সেনা ইউনিটে মৌখিকভাবে জানান। এতে লিটন মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা ও গুমের হুমকি দিয়ে আসছিলেন।

পরে গত শনিবার ওই সেনা সদস্য তার স্ত্রী লাকী আক্তারকে মায়ের অসুস্থ্যতার কথা বলে ভগ্নিপতি উপজেলার যাদুরচর নতুনগ্রামের জাবেদ আলীর বাড়িতে ডেকে নেন। এরপর থেকে লাকি আক্তারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলনা। পরে লাকির বড়ভাই থানায় একটি অভিযোগ করলে তাকে বগুড়ার শাহজাহানপুর থেকে গ্রেফতার করে।

এদিকে,লাকিকে জীবিত অবস্থায় ফেরত না পেলেও তার লাশ ফেরতসহ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তার পরিবার।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, সাবেক সেনা লিটন মিয়াকে স্ত্রী অপরহরণের সহায়তার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে রৌমারী থেকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়