শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে দেখা মিলতে পারে ইংল্যান্ড তারকা বাটলার, মর্গ্যানদের

স্পোর্টস ডেস্ক : [২] অবশেষে কিছুটা স্বস্তি মিলতে চলেছে আইপিএল ফ্রাঞ্চাইজিদের। রোববার(১ আগস্ট) কেন উইলিয়ামসনসহ একাধিক নিউজিল্যান্ড ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বোর্ড প্রধান। সোমবার (২ আগস্ট) ফের আরেক সুখবর। অনেক টালবাহানার পর অবশেষে হয়তো আইপিএলে দেখা মিলতে পারে ইংল্যান্ড দলের ইয়ন মগ্যান, জোস বাটলারদের।

[৩] এ বছরের আইপিএলের দ্বিতীয় ভাগের সম্ভাব্য সময়কাল জানাজানি হওয়ার পর থেকেই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড মেগা টুর্নামেন্টে দলের ক্রিকেটাররা অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দেয়। এই সিদ্ধান্তের পিছনে প্রধান কারণ ছিল আইপিএলের সময়েই অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ড-বাংলাদেশ ও ইংল্যান্ড-পাকিস্তান সাদা বলের সিরিজ।

[৪] ইসিবির তরফে সাফ জানিয়ে দেওয়া হয় জাতীয় দলের হয়ে খেলাকেই ক্রিকেটারদের প্রাধান্য দিতে হবে। তবে সংবাদ মাধ্যম ‘দ্য টেলিগ্রাফের’ সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মর্গ্যানদের তিনটি করে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ সফর বাতিল হতে চলেছে।

[৫] তবে ২০২৩ সালে আসন্ন ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফিকেশনের সঙ্গে এই সিরিজ যুক্ত হওয়ায় পরিবর্তী ১৮ মাসের মধ্যে কোন সময়ে এটি অনুষ্ঠিত হবে। কিন্তু ওই রিপোর্টে ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের বিষয়ে কোন তথ্য দেওয়া হয়নি। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়