শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিপ্লোমা স্তরের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু ৭ আগস্ট

শরীফ শাওন: [২] কারিগরি শিক্ষা বোর্ড পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। এছাড়াও ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা যাবে।

[৩] সোমবার (০২ আগস্ট) ফরিদ উদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের বিষয়ে আমরা শিগগিরই আবেদন করবো। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই প্রয়োজনীয় ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা স্বশরীরে নেওয়ার ব্যবস্থা করা হবে।

[৪] এর আগে কারিগরি ও মাদরাসা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ জুলাই বোর্ড বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বদলি হওয়া শিক্ষার্থীদের অনলাইন বদলি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার কথা বলা হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়