শিরোনাম
◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ ছয় মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা দিতে বিরোধীদের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যোগ্যতা না থাকলেও অর্জন করে নিতে হয়: নবাগত মারিয়া মাইসা

ইমরুল শাহেদ: অন্তরে স্বপ্ন পোষণ করেন মারিয়া মাইসা একজন ভালো অভিনেত্রী হবেন। শরিয়তপুরের একটি রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও তিনি আলো ঝলমলে গø্যামার জগতের সঙ্গে যুক্ত হন সেই স্বপ্নেরই বাস্তবায়নের জন্য। তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই আমি একজন ভালো অভিনেত্রী হতে এসেছি।’ তিনি বর্তমানে চারটি ছবিতে কাজ করছেন। পরিচালক শাফিউদ্দিন শাফির ‘সিক্রেট এজেন্ট’, আকাশ আচার্য্যরে ‘পরাণে পরাণ বাঁধিয়া’, আলী আজাদের ‘বনলতা’ ও এমকে জামানের ‘কি করে বলি তোরে’। এসব ছবিতে তার নায়ক হলেন শিমুল খান, রাজন, সাইফ খান ও নয়ন।

বনলতা ছবিটি শাপলা মিডিয়ার প্রস্তাবিত একশ’ ছবির উদ্যোগের আওতায় নির্মিত হচ্ছে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের একটি বড় বাজেটের ছবিতেও কাজ করার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি হবে কিনা সেটা তিনি জানেন না। তিনি বলেন, চিত্রজগতে প্রতিষ্ঠার জন্য লড়তে গেলে নানা ধরনের বাধাবিপত্তি আসে। সেগুলো ধৈর্য্য ধরে মোকাবেলা করা গেলে সাফল্য এক সময় আসেই। তিনি বলেন, ‘আমাকেও নানা বাধা অতিক্রম করতে হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে।’ একজন নায়িকার যোগ্যতার প্রশ্নে তিনি বলেন, ‘অনেকেরই অনেক যোগ্যতা থাকে না। সেটাকে অর্জন করতে হয়।’ তিনি বলেন, ‘চলার পথে নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়।

এজন্য আমি কাউকে দোষ দেই না। আমি সবকিছু ইতিবাচক দিক থেকে দেখি। আমি যখন সমালোচিত হই তখন মনে করি নিশ্চয়ই আমার কোনো দোষ আছে। নইলে সমালোচিত হব কেন? নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করি।’ মারিয়া মাইসা লালামাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। গø্যামার জগতে আসার প্রস্তুতি হিসেবে তিনি প্রথমে সারোয়ার শাকিলের কাছে নাচ শিখেন এবং পরে চূড়ান্ত প্রশিক্ষণ নিয়েছেন চলচ্চিত্রের নৃত্যপরিচালক মাইকেল বাবুর কাছে। সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম বুলবুল পরিচালিত ‘রিনি কত সুন্দর’ ছবিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়