শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষক ও খুনিদের প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবি জানালো পাকিস্তানের না রী আইন প্রণেতারা

সাকিবুল আলম: [২] জাতীয় সংসদে অনুষ্ঠিত শুক্রবারের সমাবেশে নারী ও শিশুদের ওপর দেশটিতে ক্রমাগত ঘটে চলা ভয়াবহ সহিংসতার তীব্র নিন্দা জানানো হয়। এ সময় বিশেষভাবে নুর হত্যার বিষয়টি আলোচনায় আসে। জিও টিভি

[৩] পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূতের কন্যা, ২৭ বছর বয়সী নুর মুকাদ্দামের খুনিদের ফাঁসির দাবি জানিয়েছে তারা। সেই সঙ্গে সকল নারী ও শিশু হত্যাকারী ও ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ারও দাবি জানিয়েছে তারা।

[৪] পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের পার্লামেন্ট সদস্য আসমা কাদের, নুর মুকাদামের নির্মম হত্যাকান্ড প্রসঙ্গে কথা বলার সময় হাউজে কান্নায় ভেঙ্গে পড়েন। পুরো দেশজুড়ে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতা নিয়েও তিনি কথা বলেন।

[৫] পিএমএল এর মেহনাজ আকবর এবং পাকিস্তান পিপলস পার্টির শামিম আরা নুর মোকাদামের খুনির কঠোর শাস্তির দাবি করেছেন।

[৬] পিপিপি দলের শামিম আরা এ সময় বলেন, আমাদের খুবই কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে যাতে আর কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়। হোক সেটি মোটরওয়ে ধর্ষণকাণ্ড কিংবা সাম্প্রতিক নুর মোকাদাম হত্যাকাণ্ড।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়