শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় ◈ তিস্তা চুক্তি: ক্ষমতার পালাবদলে কি ভাঙবে ১৫ বছরের অচলাবস্থা? ◈ প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ১১:৪২ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক ও হরিণের চামড়াসহ সেই হেলেনা জাহাঙ্গীর আটক (ভিডিও)

মাসুদ আলম, মারুফ হাসান : [২] হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হবে, রাত ৮টায় র‌্যাব তার গুলশানের বাসায় হাজির হওয়ার পর পরই ছড়িয়ে পড়ে এ কথা। টানা সাড়ে ৩ ঘণ্টা তন্ন তন্ন করে হেলেনার বাসা তল্লাশী চালায় র‌্যাব সদস্যরা। হেলেনার বিরুদ্ধে আইসিটি আইনেও অভিযোগ আনা হবে বলে দায়িত্বশীল সূত্র আভাস দিয়েছে।

No description available.

[৩] র‌্যাবের পক্ষ থেকে জানা যায়, তাকে উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

No description available.

[৪] র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন,  হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব দ্রুত সাংবাদিকদের ব্রিফিং করবে ।

[৫] রাত সোয়া ১১টার দিকে বাসায় কিছু সামগ্রীর সন্ধান পায় অনুসন্ধানকারীরা, সেই আলামতের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় হেলেনা জাহাঙ্গীরকে জানানো হয়, তাকে আটক করা হলো। কিছুক্ষণ পর এ ব্যাপারে র‌্যাব প্রেস ব্রিফিং করবে বলে জানা গেছে।

[৬] হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। এরপর তাকে বহিঙ্কার করা হয়। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক তিনি। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

jagonews24.com

jagonews24.com

  • সর্বশেষ
  • জনপ্রিয়