শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় দ্বিতীয় ধাপে করোনার টিকা নিয়েছেন ১৯৯০

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বিতীয় ধাপে ১৩ দিনে ১৯৯০ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। গত ১৩ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় ধাপে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) বশির আহমেদ।

[৩] হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিট-১৯ এর দ্বিতীয় ধাপে বুধবার (২৮ জুলাই) পর্যন্ত মঠবাড়িয়ায় আক্রান্ত হয়েছেন ৮৯২, সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৭৩৪ ও ১০ জন মারা গেছেন এবং গত ১৩ দিনে ১৯৯০ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। প্রথম ধাপে ১৪ হাজার ২৮০ ডোজ টিকা এসেছিল। যা ৭ হাজার ১৪০ জনকে দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে ৪ হাজার ডোজ টিকা এসেছে। যা ২ হাজার জনকে দেয়া হবে।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম জানান, সরকার ইতোমধ্যে টিকা গ্রহণের বয়সসীমা কমিয়ে দিয়েছে যে কারণে আরও সব শ্রেণীর মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। টিকা সংকটের বিষয়টি উপরোস্থ মহলে জানানো হয়েছে। আশা করছি শিঘ্রই কাংঙ্খিত টিকার ডোজ এসে পৌঁছে যাবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়