শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২২৮ জনের, মৃত্যু এক

অহিদ মুুকুল : [২] ৭২৫ জনের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ। এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পনের হাজার ৩৩১ জন। মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

[৩] এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।

[৪] বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, বেগমগঞ্জ ১৫ জন, সুবর্ণচর ৭ জন,হাতিয়া ৬ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, কোম্পানীগঞ্জে ৪৭ জন, সেনবাগে ৪৬, কবিরহাটে ১৫ জন রয়েছেন।

[৬] এছাড়া জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১১৪ জন করোনা আক্রান্ত রোগী। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়