শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শার্শায় বকুল চেয়ারম্যানের ছে‌লের আত্মহত্যা

র‌হিদুল খান: [২] য‌শো‌রের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ইলিয়াছ কবির বকুলের বড় ছেলে আশরাফুল আলম অপু (৩৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

[৩] বুধবার (২৮ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বাগআঁচড়ার নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন। অপু এক সন্তানের জনক।

[৪] চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, ‘আমার দুই ছেলে বাসার তিনতলায় স্ত্রী-সন্তান নিয়ে থাকে। দুই ভাইয়ের মধ্যে সামান্য কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ছেলে অভিমানে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে।’

[৫] বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূঁইয়া জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়