শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অত্যাধুনিক যুদ্ধবিমান ডুমসডের নতুন সংস্করণ তৈরি শুরু করেছে রাশিয়া

সাকিবুল আলম: [২] রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভোরোনেজে ইতোমধ্যেই শুরু হয়েছে ডুমসডে যুদ্ধবিমানটির নতুন সংস্করণ ইলিউশিন ২-৯৬-৪০০এম তৈরির প্রক্রিয়া। নতুন প্রজন্মের এ যুদ্ধবিমানটি এর আগের সংস্করণটির মতোই ফ্লাইট চলাকালীন পর্যাপ্ত জ্বালানি নিতে পারবে।  আরআইএ নভোস্তি

[৩] ইলিউশন ২-৮০এর চেয়ে দ্বিগুণ গতিতে উড্ডয়নের সক্ষমতা রয়েছে আধুনিক সংস্করণ ইলিউশন ২-৯৬-৪৪০এমের। এর বেতার ব্যবস্থা পরমাণু অস্ত্র নিক্ষেপ সংক্রান্ত তথ্য পরিবহনে সক্ষম। রাশিয়ার এ নতুন প্রযুক্তির যুদ্ধবিমান দেশটিকে সামরিক প্রযুক্তির দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দ্য মস্কো টাইমস

[৪] রাশিয়ায় ডুমসডে বিমান নির্মাণ করা হয়েছিলো ১৯৮০ এর দশকে। সম্ভাব্য পারমাণবিক হামলার হাত থেকে দেশটির উচ্চপদস্থ রাজনীতিকদের রক্ষা করতেই এ যুদ্ধবিমানটি নির্মাণ করা হয়েছিলো। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়