শিরোনাম
◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী ◈ ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা ◈ হাতে নেই কাজ! বাড়িতে চরম পরিস্থিতি, একাধিক সমস্যায় অভিনেতা শরদ কাপুরের! (ভিডিও) ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ: শ্রমিক অসন্তোষে উত্তাল শিল্পাঞ্চল, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই অভিবাসন ব্যয়ে বড় ফারাক, ১.৫৪ লাখের জায়গায় লাগতে পারে ৭ লাখ টাকা! ◈ প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি এজেন্টকে যুদ্ধপরিকল্পনার পাতা ও ড্রোনের তথ্য দিতেন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ◈ যুক্তরা‌স্ট্রের কো‌নো মুখ নেই ইরানকে অভিযুক্ত করার! ওয়াশিংটনকে ধুয়ে দিলো তেহরান

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১১:০৬ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষে ভাংচুর, অগ্নিসংযোগ, আহত ২০

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া ও একডালা পুর্নবাসন দুই মল্লার মধ্যে মারামারি বাড়িঘর ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

[৩] স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে মারামারির ঘটনার সূত্রপাত হয়।

[৪] এরই জের ৩ দিন ধরে মারামারি, ভাংচুর, ইটপাটকেল নিক্ষেপ ও দফায় দফায় সংঘর্ষ বাধে। রোববার সাড়ে রাত ৮টার দিকে উভয় মহল্লার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আবারো উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

[৫] এ সময় বেশ কয়েকটি দোকানপাট,বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ নিভানোর জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিবেশে নিয়ন্ত্রণে আনে। বর্তমান উক্ত মহল্লায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন।

  • সর্বশেষ