শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কল রিসিভের আড়াই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দুবাই পুলিশ

ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের পুলিশ ইমার্জেন্সি কল রিসিভ করার সঙ্গে সঙ্গেই মাত্র ২.৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যায়। চৌকস এ দুবাই পুলিশ বিগত তিন মাসে হটলাইনে (৯৯৯) ১.১৭ মিলিয়ন কল রিসিভ করে। তাইতো পৃথিবীর সেরা দুবাইয়ের এ পুলিশ বিভাগ।

[৩] অত্ন্ত জরুরি (এক্সট্রিম ইমার্জেন্সি) যেকোনো পরিস্থিতিতে ঘটনাস্থলে ২ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে পৌঁছানো সত্যিই বিরল ঘটনা। ইর্মাজেন্সি স্পটে পৌঁছানো যেখানে তাদের টার্গেট থাকে ৬ মিনিট, সেখানে তারা পৌঁছে যান মাত্র তিন মিনিটের আগেই।

[৪] গত তিন মাসে ইমার্জেন্সি কল নম্বর ৯৯৯-এ দুবাই পুলিশ ১১ লাখ ৭০ হাজার কল পেয়েছে যার ৯৯.৬% উত্তর ১০ সেকেন্ডের মধ্যে তারা দিয়েছেন। নন ইমার্জেন্সি কল নং ৯০১-এ দেয়া কলের ৯৪.২% রেসপন্স করেছে পুলিশ ১০.৪৫ মিনিটে। যার টার্গেট থাকে ৩০ মিনিট।

[৫] দুবাই ও আবুধাবি পুলিশের যানবাহন বহরে আছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও ডিভাইস সমৃদ্ধ বিশ্বের নামি-দামি ব্র্যান্ড আর মডেলের গাড়িসহ নানা যন্ত্রপাতি। আছে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থার ডিভাইস, মোবাইল ও ওয়্যারলেস সিস্টেম। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়