শিরোনাম
◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড আক্রান্ত শুটার জাকিয়া সুলতানা টুম্পা আইসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : [২] গত শুক্রবার থেকে রাজধানীর ঢাকা মেডিকেলের আইসিইউতে রয়েছেন তিনি। টুম্পার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে ঈদের আগে ২০ জুলাই মঙ্গলবার। তিনি ও তার বাবা তসলিম উদ্দিন এক সঙ্গে করোনা আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর লালমনিরহাটে নিজের গ্রামের বাড়িতে আইসোলেশনে ছিলেন টুম্পা। তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

[৩] পরে দুজনের অবস্থাই অবনতি হলে ঈদের দিনই তাদের ঢাকায় আনা হয়। টুম্পার বাবা একই হাসপাতালে কেবিনে আছেন। তার অবস্থা কিছুটা স্থিতিশীল।

[৪] টুম্পার বড় বোনের স্বামী হাবিবুর রহমান জানিয়েছেন, ডাক্তাররা বলেছে ওর অবস্থা তেমন সুবিধার নয়। অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থায় ৭০ এর নিচে থাকছে। ফুসফুস ৩৫ থেকে ৪০ ভাগ আক্রান্ত। এ অবস্থায় টুম্পার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা ও সবার দোয়া প্রার্থনা করেছেন হাবিবুর রহমান।

[৫] বিকেএসপিতে বেড়ে ওঠা টুম্পা ২০০৯ সাল থেকে সিনিয়র জাতীয় শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছেন। ২০১৭ সালের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের চ্যাম্পিয়ন তিনি। দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন টুম্পা। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে অংশ নেন। দুই আসরেই দেশকে পদক উপহার দেন তিনি। ২০১৮ সালে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। প্রথমবার খেলতে গিয়েই চতুর্থ হয়েছিলেন তিনি। সূত্র: দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়