শিরোনাম
◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন ২১২ জনকে ২ লাখ টাকা জরিমানা র‌্যাবের

সুজন কৈরী: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

[৩] বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার দেশব্যাপী র‌্যাবের অভিযানে ২১২ জনকে এক লাখ ৯১ হাজার ৪৭০টাকা জরিমানা করা হয়েছে। সারাদেশে ২৭টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

[৪] র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, মাস্ক না পরা, গাড়ি নিয়ে বের হওয়া ও মোটরসাইকেলে দুজন আরোহনসহ বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে।

[৫] র‌্যাব জানায়, বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী মাঠে ছিলো র‌্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিলো অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

[৬] শনিবার বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৮০টি টহল ও ১৮৬টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়।

[৭] র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়া র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

 

  • সর্বশেষ