শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য চমকে ভরা আফগান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ড সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। আফগানিস্তানের এই হোম সিরিজের জন্য তরুণ্য নির্ভর দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, তাও আবার সিরিজ শুরু এক মাস আগেই!

[৩] এই সিরিজের মাধ্যমেই অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু করবেন হাসমতউল্লাহ শহিদি। তার সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন রহমত শাহ।

[৪] এদিকে দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন সেদিকউল্লাহ আতাল, শহিদউল্লাহ কামাল, আব্দুল রহমান, ফজল হক ফারুকী ও নূর আহমেদ। আর প্রত্যাবর্তন করেছেন করিম জানাত, ইব্রাহিম জাদরান ও ইকরাম আলিখিল।

[৫] অন্যদিকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক আসগর আফগান, গুলবাদিন নাইব, জাবেদ আহমাদি, সাইদ সিরজাদ, উসমান গনি, শরাফউদ্দিন আশরাফ ও ইয়ামিন আহমেদজাইকে।

[৬] পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসে। সংযুক্ত আরব আমিরাতে। সিরিজের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

[৭] আফগানিস্তান স্কোয়াড: হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, নাজিব জাদরান, ইকরাম আলিখিল, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, আব্দুল রহমান, নাভীন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, নূর আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়