শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ মিনারে ফকির আলমগীরকে শেষ শ্রদ্ধা

মহসীন কবির: [২] শনিবার বেলা ১২টার সময় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফকির আলমগীরকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে এসেছেন তার স্বজন, সহকর্মী, ভক্তসহ সাধারণ মানুষ। তার ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, বাবাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়েছে।

[৩] তার আগে বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের পল্লীমা সংসদে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। সেখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জানাজা হবে খিলগাঁও চৌধুরীপাড়া মাটির জামে মসজিদে। সবশেষ বাদ জোহর তালতলা কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়