শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ টেষ্টের জাল অনুমতিপত্র তৈরি করে প্রতারণা, গ্রেপ্তার ১

সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোভিড-১৯ টেষ্টের জাল অনুমতিপত্র তৈরি করে দেশব্যাপী (কোভিড-১৯) টেষ্টের জন্য লোক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতের নাম- মোস্তাকিম আহমেদ (২৬)।

[৩] র‌্যাব-১১, সিপিএসসি’র কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, বৃহস্পতিবার আড়াইহাজারের বিশনন্দী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাকিমকে গ্রেপ্তার কার হয়। তার কাছ থেকে টিকেএস হেলথ কেয়ার নামক একটি অস্তিত্বহীন ভূয়া প্রতিষ্ঠানের এজিএম লেখা আইডি কার্ড ও স্বল্প মূল্যে নিজস্ব অর্থায়নে সরকার অনুমোদিত র‌্যাপিড কিট দিয়ে সারা দেশব্যাপী কোভিড-১৯ টেষ্ট সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ভূয়া আদেশনামার কপি জব্দ করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম র‌্যাবকে জানিয়েছেন, তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী পূর্বপাড়া এলাকায়। তিনি নিজেকে টিকেএস হেলথ কেয়ার নামক ভূয়া প্রতিষ্ঠানের এজিএম হিসেবে পরিচয় দিতেন। কোভিড-১৯ টেষ্ট সংক্রান্ত ভূয়া সরকারি অনুমতিপত্র তৈরি করেন এবং তা ফেসবুকের বিভিন্ন গ্রুপে অপলোড করে দেশব্যাপী কোভিড-১৯ টেষ্ট কার্যক্রমে লোক নিয়োগ দেওয়ার নামে চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে আবেদন ফি বাবদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।

[৫] র‌্যাব কর্মকর্তা তালুকদার নাজমুছ সাকিব বলেন, প্রতারণার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে আসার পর সেখান থেকে র‌্যাবকে জানানো হয়। এরপর বিষয়টি নিয়ে র‌্যাব তদন্ত শুরু করে এবং সনাক্তের পর প্রতারক মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়