শিরোনাম
◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে ৩৮ যাত্রী নিয়ে ডুবলো পিকনিকের লঞ্চ

বাসাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ [২] বাসাইলের বাসুলিয়ায় ৩৮জন যাত্রী নিয়ে একটি পিকনিকের লঞ্চ ডুবে গেছে। বৃহস্পতিবার ( ২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে লঞ্চটি ডুবে যায়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

[৩] ওসি হারুনুর রশিদ বলেন, '৩৮জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। এঘটনায় সবাই উদ্ধার হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। তারপরও লঞ্চটি উদ্ধারে কাজ চলছে।'

[৪] জানা গেছে, ঈদ উপলক্ষে জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮জন বন্ধু মিলে একটি পিকআপভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পর্ট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে যান। পরে তারা সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘুরেন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে লঞ্চটি হঠাৎ করে ডুবে যায়।

[৫] লঞ্চটিতে থাকা নূর আলম বলেন, 'আমরা ৩৮জন মিলে ঈদ উপলক্ষে পিকআপ ও সাউনন্ড সিস্টেম ভাড়া করে পিকনিক স্পর্ট বাসুলিয়ায় বেড়াতে যাই। সেখান থেকে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘুরাঘুরি করি। বক্সে গানের তালে তালে সবাই নাচছিল। এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি। আর কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে। তবে আমাদের ৩৫টি মোবাইল ফোন লঞ্চটিতে রয়েছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ