শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড টেস্টের জন্য কানের খরচ ৮৪ লাখ টাকা

বিনোদন ডেস্ক: দুই সপ্তাহ ধরে একের পর আলোচিত ছবি প্রদর্শিত হয়েছে ফ্রান্সের মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবে। মহামারীর মধ্যেও উৎসবের ৭৪তম আসরে যোগ দিয়েছেন ম্যাট ডেমন, রেজিনা কিং ও টিমোথি চ্যালামেট থেকে বাংলাদেশের আজমেরী হক বাঁধনসহ নামি-দামি নির্মাতা ও তারকারা। ভ্যারাইটি জানায়, চলমান পরিস্থিতিতে উৎসব আয়োজন সহজ ছিল না। বিশেষত যেভাবে আগের বারের আয়োজন ভেস্তে যায়।

কান কর্তৃপক্ষ সতর্কতা কমতি রাখেনি। তাই খরচ হয়েছে মোটা অঙ্কের। নিয়মিত খরচের পাশাপাশি ২৮ হাজার আমন্ত্রিতের কভিড টেস্টের জন্য গুনতে হয়েছে ১০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ টাকারও বেশি।

ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ম অনুসারে টিকা দেওয়ার সনদ দেখালেই চলতো অতিথিদের। কিন্তু ভারতীয় ভেরিয়্যান্টের রমরমা সময়ে কোনো ঝুঁকি নিয়ে চায়নি কান কর্তৃপক্ষ।

এবারের উৎসব ফরাসি অভিনেত্রী লিয়া সেডক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তিনটি ছবি প্রতিযোগিতায় থাকা সত্ত্বেও ভ্রমণ বাতিল করতে বাধ্য হন তিনি। অভিনেত্রীর করোনা টেস্ট পজিটিভ এসেছিল।

বাংলাদেশের প্রথম অফিশিয়াল সিলেকশন ‘রেহানা মরিয়ম নূর’-এর আট সদস্য অংশ নেয় উৎসবে। তাদের দশ দিন কোয়ারেন্টাইন পালন করেই যেতে হয় ভেন্যুতে।

করোনা নিয়ে বেশ কয়েকবার গুজব উঠলেও শেষ পর্যন্ত কোনো বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। আর সব মিলিয়ে উৎসব সফল। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা স্ট্যান্ডিং অভিয়েশন পেয়েছে এবার।

করোনার কারণে গত বছর ধরে একে একে বাতিল হয়েছে বিশ্বের নামজাদা সব চলচ্চিত্র উৎসব। সেখানে উদাহরণ হয়ে থাকলো কান। এখন সবার চোখ ভেনিস, টেলুরাইড, টরন্টো ও নিউইয়র্কের চলচ্চিত্র উৎসবের দিকে। সূত্র: দেশ রুপান্তর অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়