শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির পয়েন্ট টেবিলে বাংলাদেশের পরেই ভারত

রাহুল রাজ : [২] শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ভারত ছিল ১০ নম্বরে। সিরিজের প্রথম দু’টি ম্যাচে জয়ের পর একলাফে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে শেখর ধাওয়ানের দল।

[৩] দু’টি ম্যাচ থেকে (১০+১০) ২০ পয়েন্ট তুলে নেওয়ার সুবাদে ৮ ম্যাচে ভারতের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৪৯। ভারত পিছনে ফেলে দেয় অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে। তবে এখনো বাংলাদেশকে টপকাতে পারেনি তারা।

[৪] ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড যথারীতি সুপার লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ৮০ পয়েন্ট। টাইগাররা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। ভারত বড়সড় লাফ দিয়ে তিন নম্বরে চলে এসেছে। অস্ট্রেলিয়া ৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে রয়েছে। পাকিস্তান ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পিছিয়ে গিয়েছে।

[৫] আয়ারল্যান্ড ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে। নিউজিল্যান্ড (৩ ম্যাচে ৩০ পয়েন্ট), আফগানিস্তান (৩ ম্যাচে ৩০ পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৬ ম্যাচে ৩০ পয়েন্ট) রয়েছে যথাক্রমে লিগ টেবিলের সাত, আট ও নয় নম্বরে। ৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে ১০ নম্বরে। আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়