শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরো কয়েকটি ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালে আছে, জানালো ভারত সরকার

রাকিবুল আবির: [২] ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী যতীন্দ্র সিং রাজ্য সভার এক প্রশ্নের উত্তরে বলেন, ভারতের তৈরি আরো ৪টি ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালের কয়েকটি স্তরে পরীক্ষাধীন রয়েছে। যার মধ্যে জেনিক লাইফ সাইন্সের একটি ভ্যাকসিন প্রাথমিকভাবে ক্লিনিক্যাল পর্যায়ে আছে। এনডিটিভি

[৩] রাজ্য সভায় রাবেয়া সাবহার একটি লিখিত প্রশ্নের উত্তরে সিং বলেন, ক্যাডিলা হেল্থ কেয়ার লিমিটেডের একটি ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন তিনটি ক্লিনিক্যাল পরীক্ষায় আছে। ইতোমধ্যে জরুরি ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটি সকল তথ্যও জমা দিয়েছে। এছাড়াও বায়োলজিক্যাল ই লিমিটেডের একটি ভ্যাকসিনও তিনটি ক্লিনিক্যাল ট্রায়েলে রয়েছে। দ্য ইকোনোমিক টাইমস

[৪] ভারত বায়োটেকের তৈরি এডেনো নজল ভ্যাকসিনও তিনটি ক্লিনিক্যাল ট্রায়েলে রয়েছে। এছাড়াও যতীন্দ্র সিং আরো কিছু ভ্যাকসিন সম্পর্কে অবগত করেন, যেগুলো ভবিষ্যতে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যেতে পারে।

[৫] তিনি আরো বলেন, মিশন কোভিড সুরক্ষার আওতায় ভ্যাকসিন তৈরিতে স্বনির্ভর হতে চায় ভারত। আর তাই নতুন এসকল ভ্যাকসিনগুলোর গবেষণা ও উন্নয়নের জন্য সহায্য করছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়