শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৯:৩৪ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৯:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন হাইতির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ

সাকিবুল আলম: [২] সন্ত্রাসী হামলায় হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ক্লদে জোসেফ। মঙ্গলবার (২০ জুলাই) তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। হাইতির উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, মইসি মনোনীত অ্যারিয়েল হেনরির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। রয়টার্স

[৩] ৭ জুলাই রাতে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হন প্রধানমন্ত্রী জোভেনেল মইসি। এর মাত্র দুই দিন আগেই হাইতির প্রধানমন্ত্রী হিসেবে অ্যারিয়েল হেনরিকে মনোনীত করেছিলেন তিনি। তবে তার শপথ গ্রহণের আগেই নিহত হন মইসি।

[৪] শুধু এ অজুহাতেই হেনরিকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি জোসেফ ক্লদে। শপথ না নেওয়ায় হেনরি মনোনীত প্রধানমন্ত্রী হতে পারেন না বলে জানিয়ে দেন তিনি। মইসির সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

[৫] ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতির পর তিনি আবারো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাবেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই হাইতিতে প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণে সৃষ্ট অভ্যন্তরীণ দাঙ্গার অবসান ঘটেছে। সম্পাদনা: নুরে আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়