শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেট্রোরেলের আরো ১০ বগি মোংলা বন্দরে, খালাস হবে ঈদের পর

শাহীন খন্দকার: [২] মঙ্গলবার পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে নোঙ্গর করেছে। আজ মেট্রোরেলের ১০টি বগি ও দু’টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ এমভি হরিজন। বগি ও ইঞ্জিনগুলো কাস্টমস ক্লিয়ারেন্স ও প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে কোরবানির ঈদের পরে জাহাজ থেকে বগী ও ঈঞ্জিন খালাস করা হবে।

[৩] ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, তৃতীয়বারের মতো মোংলা বন্দরে মেট্রোরেলের ১০টি বগি এসে পৌঁছেছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে যতদ্রুত সম্ভব নদীপথে এই বগি ও আনুসাঙ্গিক যন্ত্রপাতি ঢাকায় নেওয়া হবে।

[৪] তিনি বলেন, এর আগে, এ বন্দর থেকে আমরা দুই দফায় ১২টি বগি খালাস করেছি। এখন থেকে এক-দেড়মাস পরপর নিয়মিত মেট্রোরেলের বগী ও যন্ত্রপাতি মোংলা বন্দরে আসবে। ২০২১-২০২২ সালের মধ্যে এ প্যাকেজের আরও ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানি, ছাড়করণ ও পরিবহণ করা হবে বলেও জানান তিনি।

[৫] বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মেট্রোরেল কর্তৃপক্ষের আমদানিকৃত ১০টি বগি নিয়ে এমভি হরিজন-৯ নামক একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। ঈদের ছুটির মধ্যেও বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদেশি জাহাজটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। কাস্টমস ক্লিয়ারেন্সসহ আনুসাঙ্গিক দাপ্তরিক কাজ শেষে মেট্রোরেলের নিজস্ব ব্যবস্থাপনায় তারা ঢাকা নেওয়ার ব্যবস্থা করবেন।

[৬] উল্লেখ্য,গত ৩১ মার্চ এমভি এসপি এন ব্যাংকক ৬টি এবং ৫ মে এমভি ওশান গ্রেস নামক বাণিজ্যিক জাহাজ ৬টি বগি নিয়ে মোংলা বন্দরে আসে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ