শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশে

রাহুল রাজ :[২] খেলার তিন বল বাকি থাকতেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। সাইফুদ্দিনের তিন উইকেটে ২৯৮ রানে অলআউট হয় স্বাগতিকেরা। রেগিস চাকাবা, সিকান্দার রাজা ও রায়ান বার্লের হাফ সেঞ্চুরিতে চলতি ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান তুলে নিয়েছে। শেষ দিকে এসে মোহাম্মদ সাইফউদ্দিন এক ওভারে তিন উইকেট নিয়ে স্বাগতিকদের গতি কিছুটা কমান। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে হলে বাংলাদেশকে করতে হবে ২৯৯ রান। শেষ ওভারে ব্লেসিং মুজারাবানিকে শূন্য রানে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। সাইফ ও মোস্তাফিজ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

[৩] ওয়ানডেতে জিম্বাবুয়ে মানেই বাংলাদেশের প্রাপ্তির খাতায় আরেকটি পাতা যুক্ত হওয়া। এই দলটির বিপক্ষেই সবচেয়ে বেশি সিরিজ ও ম্যাচ জয়। হোয়াইটওয়াশও এই দলকেই বেশিবার করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ২০ টসে জিতে প্রথমে ফিল্ডিং করে বাংলাদেশ। টাইগারদের সামনে তিনটি অর্জনের হাতছানি- জিম্বাবুয়ের বিপক্ষে ৫০তম জয়, ষষ্ঠ হোয়াইটওয়াশ ও বিশ্বকাপ সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্ট! জবাবে ব্যাট করেতে নেমে তামিম ও লিটন ইনিংস শুরু করেছেন। ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়