শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের ছুটিতে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে সীমিত আকারে কার্যক্রম চলবে

স্বপন দেব: [২] পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে সীমিত আকারে চলবে কার্যক্রম। তবে ঈদের দিন ২১ জুলাই বুধবার বন্ধ থাকবে আমদানি-রফতানি। শুধুমাত্র জরুরী পণ্যগুলো খালাস করা হবে।

[৩] রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইতিমধ্যে মুসলিম স্টাফদের ছুটি দেয়া হয়েছে এবং হিন্দু স্টাফদের এখানে রাখা হয়েছে। শুধু ঈদুল আজহার দিন বুধবার ভারত থেকে এই স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকবে।

[৪] চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সীমিত পরিসেরে কার্যক্রম চলবে। শুধুমাত্র জরুরী পণ্যগুলো খালাস করা হবে এবং শুধু ঈদের দিন ২১ জুলাই বুধবার বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়