শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১০:৫১ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসের বক্সে ৪৬টি ছাগল পরিবহন ! মালিকসহ আটক ২

ডেস্ক রিপোর্ট: কয়েক দিন আগে দিনাজপুর থেকে একটি যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্সে গাদাগাদি করে রেখে সিলেটে নেওয়া হয় ৪৬টি ছাগল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা পুলিশের নজরে আসে এবং বাসের বক্সে ছাগল পরিবহনের দায়ে ছাগলগুলোর মালিকসহ দুজনকে শনিবার আটক করে পুলিশ। আটক দুজন হলেন ছাগলের মালিক মো. মোয়াজ্জেম হোসেন ও মো. জিন্নাহ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ইত্তেফাক

গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, গত ১৬ জুলাই গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দিনাজপুর থেকে নওশীন পরিবহন নামক বাসের মালামাল রাখার বক্সে গাদাগাদি করে আটকে সিলেটে নেওয়া হয়েছে ৪৬টি ছাগল। বর্বরোচিত উপায়ে বক্সের মধ্যে দীর্ঘ সময় ঠাসাঠাসি করে রাখায় অসুস্থ হয়ে পড়ে ছাগলগুলো। বিষয়টি নজরে আসার পরপরই দিনাজপুর জেলার সদর থানার ওসিকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

প্রাথমিক তদন্তে দিনাজপুর সদর থানার ওসি নিশ্চিত করেন, বাসটি তার এলাকা থেকে ছেড়ে গেলেও বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় যাত্রাবিরতির সময় ঐ বাসে ছাগলগুলো তোলা হয়। এরপর বিষয়টি শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলামকে অবগত করে অপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইনে আওতায় আনার নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

এরপর পুলিশ ছাগলের মালিক মোয়াজ্জেমকে গাইবান্ধার সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে। পরে জিন্নাহ নামে আরও একজনকে আটক করে পুলিশ। এআইজি সোহেল রানা বলেন, ছাগল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়