শিরোনাম
◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৫:১৩ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজার ছাড়িয়েছে

সালেহ্ বিপ্লব: [২] শুক্রবার দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৫১ হাজার ৮৭০। জানুয়ারির ১৫ তারিখ থেকে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। বিবিসি

[৩] এই সোমবার থেকে ব্রিটেনে লকডাউন উঠে যাচ্ছে, কিছু বিধিনিষেধ অবশ্য বলবৎ থাকবে।

[৪] এর আগে দেশটির চিফ মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রিস হুইটি সতর্ক করে বলেছিলেন, হাসপাতালগুলোতে রোগী ভর্তির পরিমাণ ভীতিকর অবস্থায় পৌঁছাতে পারে।

[৫] প্রফেসর হুইটির হিসেবে, প্রতি তিন সপ্তাহে ব্রিটেনের হাসপাতালে কোভিড রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

[৬] তিনি বলেন, ব্রিটেন এখনো বিপদমুক্ত নয়। লক ডাউন উঠে গেলেও সবাইকে সতর্ক থাকতে হবে।

[৭] এর আগে দেশটিতে দিনে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছিলো গত ৮ জানুয়ারি, ৬৮ হাজার ৫৩ জন।

[৮] স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ আগেই সতর্ক করেছিলেন, ১৯ জুলাই নাগাদ দৈনিক সংক্রমণ অর্ধলক্ষ ছাড়িয়ে যেতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়