শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের টেক্সাসে গোলাগুলিতে ১ পুলিশ কর্মকর্তা নিহত

নুরে আলম: [২] এই ঘটনায় আরো চার পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। এবিসি নিউজ

[৩] টেক্সাসের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরে হামলাকারি এক ব্যাক্তিকে প্রথমে আক্রমণ করে। পরে পুলিশ বাধা দিতে আসলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী।

[৪] এই ঘটনার কারন এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে। আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

[৫] এর আগে ৪ জুলাই সাপ্তাহিক ছুটির দিনে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের সংগ্রহ করা তথ্য থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। সিএনএন

[৬] শুধুমাত্র নিউইয়র্কেই ওই সময়ে ২১টি ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছে। গত বছর একই সময়ে সেখানে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিল। তবে এ বছর ২০২০ সালের তুলনায় সামগ্রিকভাবে নিউইয়র্কে এসব ঘটনা অন্তত ৪০ ভাগ বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়