শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ঝামেলার জেরে বারোদা ছাড়লেন দীপক হুডা

ম্পোর্টস ডেস্ক : [২] সৈয়দ মুস্তাক আলি ট্রফির গেল আসর শুরুর আগে ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন দীপক হুডা। ক্রুনালের বিপক্ষে অভিযোগ এনে নিষিদ্ধ হতে হয়েছিল তাকে। এবার নতুন মৌসুম শুরুর আগে বারোদা দল ছাড়লেন তিনি।

[৩] ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বারোদা ছেড়ে রাজস্থানে যোগ দিচ্ছেন হুডা। ইতোমধ্যে তাঁকে অনাপত্তি পত্র দিয়েছে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব অজিত লেলে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরুর ঠিক একদিন আগে ক্যাপ্টেন ক্রুনালের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বায়ো বাবল ছেড়ে চলে গিয়েছিলেন হুডা। এরপরে তিনি সরাসরি ক্রুনানের নামে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ জানান।

[৪] যদিও সংস্থাটি সেই সময় ক্রুনালের পাশেই দাঁড়িয়েছিল। বরং মিডিয়ায় এই বিষয়ে মুখ খোলায় তাকে তিরস্কার করা হয়। সেই সঙ্গে তাকে নিষিদ্ধও করা হয়েছিল। এমনকি বোর্ডেও তাঁর নামে নালিশ করার হুমকি দেয়া হয়েছিল।

[৫] হুডা কাণ্ডে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দাঁড়িয়েছেন ইরফান পাঠান। হুডার চলে যাওয়ার বারোদার জন্য বিশাল ক্ষতি বলে দাবি করেছেন ভারতের সাবেক এই পেসার। বারোদার সাবেক ক্রিকেটার হিসেবে এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছেন তিনি।

[৬] ইরফান লিখেছেন, জাতীয় দলে সুযোগ পেতে চলেছে এমন আর কত ক্রিকেটারকে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন হারাবে? দীপক হুডার ছেড়ে চলে যাওয়ায় বরোদার বিশাল ক্ষতি হয়ে গেল। ও এখনো এখানে দশ বছরের সার্ভিস দিতে পারতো। কারণ ওর বয়স অল্প। বারোদার ক্রিকেটার হিসাবে সত্যিসত্যি হতাশ লাগছে।

[৭] ২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দীপকের। বারোদার হয়ে এখন পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সি এই ক্রিকেটার। যেখানে ব্যাট হাতে ২ হাজার ৯০৮ রান করেছেন। এর মাঝে ৯টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে। এ ছাড়াও ডানহাতি অফ স্পিনে ২০ উইকেট নিয়েছেন দীপক। - - জি নিউজ/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ