শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩

নুরে আলম: [২] পুলিশ জানিয়েছে, স্মরণকালের শ্রেষ্ঠ বন্যায় পশ্চিম জার্মানিতে ৩৩ জন মারা গিয়েছে এবং অসংখ্য মানুষ এখনো নিখোঁজ রয়েছে। বিবিসি

[৩] বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ এলাকা হলো, রাইনল্যান্ড-প্যালাটিনেট এবং উত্তর রাইন অঞ্চল। প্রতিবেশী বেলজিয়ামে কমপক্ষে ৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। লাইজে এলাকার বাসিন্দাদের সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

[৪] পশ্চিম ইউরোপে গত একশো বছরের ভেতর এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই অতিবৃষ্টির জন্যই এমন ভয়াবহ বন্যা হয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

[৫] নেদারল্যান্ডেও এই বন্যার ভয়াবহ প্রভাব পড়েছে। সেখানেও নদী ভাঙ্গন ও বন্যা মারাত্মক রুপ নিয়েছে। অসংখ্য মানুষকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

[৬] জার্মানির রাইনল্যান্ড ও প্যালাটিনেট রাজ্যের প্রধান মালু ড্রেয়ার এই পরিস্থিতিকে ভয়ঙ্কর বিপর্যয় বলে ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়