শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপাসিয়ায় একদিনে ৫০ জনের নমুনায় ৩৩ জনের করোনা শনাক্ত

আকরাম হোসেন:[২] গাজীপুরের কাপাসিয়ায় করোনায় নতুন রেকর্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে আজ বৃহস্পতিবার একদিনে ৫০ জনের নমুনা পরিক্ষায় ৩৩ জন সনাক্ত হয়েছেন। ভয়ঙ্কর ছোবলে এপর্যন্ত প্রান গেল ২৬ জনের। মোট শনাক্ত হয়েছেন ৯৯৫ জন। হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন ১ জন। মৃতের সংখ্যা ২৬। ভয়াল রোপি করোনার সংক্রমন ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রাম এলাকয়।

[৩] এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, আক্রান্ত সকলেই পরীক্ষা করতে আসেননা যাদের অবস্থা জটিল হয় তারাই পরীক্ষা করতে আসেন। পরিক্ষা বাড়ানো হলে সংক্রমনের চিত্র আরো অনেক বাড়তে পারে। আমাদের ১০ শয্যার একটি আইসোলেশন সেন্টার রয়েছে। আমি সকলকে স্বাস্থ্য বিধি মোনে চলার জন্য বিশেষভাবে অনুরুধ করছি অন্যথায় ভয়াবহতা সামাল দেয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইছমত আরা বলেন, সংক্রমনের উর্ধগতিতে সরকারের নির্দেশনা মোতাবেক নিয়ন্ত্রনের আপ্রান চেষ্টা করছি। মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্ন কারীদের স্বাস্থির আওতায় আনা হচ্ছে। উপজেলা এমটি ইপিআই রবিউজ্জামান রাজিব জানায়, উপজেলার অধিক সংক্রমিত এলাকা তরগাঁও, কাপাসিয়া সদর, দূর্গাপুর, চাঁদপুর ও রায়েদ থেকে আমরা বেশি করে নমুনা সংগ্রহ করছি তবে দুইমাস আগেও আমাদের এত রোগির চাপ ছিলনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়