শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার কলমাকান্দা ভারতীয় মালামালসহ আটক দুই

মোঃ রিপন মিয়া: [২] নেত্রকোনার কলমাকান্দা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বিভিন্ন ধরনের ৩ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় মালামালসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, দুর্গাপুর উপজেলার চরমুক্তারপাড়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে মোস্তাকিন (২০), অপরজন একই এলাকার খোকন মিয়ার ছেলে রুবেল মিয়া (১৭)। বুধবার বিকেলে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

[৩] জানা গেছে, অবৈধপথে ভারতীয় মালামাল সীমান্তপথ দিয়ে কলমাকান্দায় আনা হচ্ছে। এমন তথ্য আসে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সদর ইউনিয়নের চিনাহালা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় প্রায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় মালামাল, একটি সাদা রঙের পিকআপসহ দুজনকে আটক করে পুলিশ। জব্দকৃত মালামালের মধ্যে ছিল কসমেটিক্স ২ লাখ ১৬ হাজার ও থান কাপড় ১ লাখ ২৭ হাজার টাকার।

[৪] কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, ভারতীয় চোরাই মালামালের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের বাজারমূল্য সাড়ে ৩ লাখ টাকা। আর আটককৃতদের বুধবার বিকেলে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়