শিরোনাম
◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রওশন এরশাদকে চেয়ারম্যান করে এরিক এরশাদের নতুন জাতীয় পার্টি ঘোষণা

সমীরণ রায়: [২] বুধবার রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন এরশাদের সন্তান এরিক।

[৩] রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দিয়েছেন এরিক এরশাদ।
[৪] এরিক বলেন, আমার বাবা যখন অসুস্থ ছিলেন, তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।

[৫] বিদিশা বলেন, আমরা এরিক এরশাদের ঘোষণা মেনে চলবো। এরশাদ সাহেবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। আমাদের কেউ থামাতে পারবে না। দুই সন্তানকে পাশে নিয়ে নতুন প্রজন্মের কাছে বার্তা দেবো, এরশাদ সাহেব কী করেছেন। সবাইকে সেটা মনে করিয়ে দেবো।

[৬] স্মরণ সভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়