শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০২:২৯ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

শাহিদুল ইসলাম : [২] দেবিদ্বারে গোমতী নদীর বেরীবাঁধ সংলগ্ন ডোবা থেকে ১৫ বছর বয়সী নেশার কারনে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী জামসেদ আলম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কনু মেম্বারের বাড়ির পাশে গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন ঝোপঝারে বেষ্টিত একটি ডোবায়।

[৩] নিহত জামসেদ দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের রিক্সা মেইকার আবুল হাসেম’র ছেলে। জামসেদ নিজেও অটোরিক্সা চালক এবং বেসামাল মাদকাসক্ত হওয়ার কারনে সে অসুস্থ্য হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। গত তিনদিন পূর্বে অটোরিক্সা এক্সিডেন্টে তার বাম হাত ভেঙ্গে যায়।

[৪] বুধবার সকালে স্থানীয় কৃষক আঃ আলিম গরুর জন্য ঘাস কাটতে যেয়ে ওই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) ফারুক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ এসে ওই কিশোরের মরদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক শিবনগর গ্রামের এক কৃষক জানান, যে নির্জন জায়গাটিতে তার মরদেহ পাওয়া গেছে, তার পাশের বাড়িটি জামসেদের বড় ভাই সুজনে শশ্বুরবড়ি   । প্রায়ই জামসেদ দলবল নিয়ে ওখানেই মাদক সেবন করত। অতিরিক্ত মাদক সেবন অথবা বন্ধুদের সাথে দ্বন্দ্বের কারনে তার মৃত্যু হতে পারে।

[৬] নিহতের পিতা- মাতা সন্তান হারিয়ে বাকরুদ্ধ থাকায় কোন কথা বলা যায়নি, তবে তার চাচা আবুল হাসেম বলেন, সে দুষ্ট প্রকৃতির এবং নেশাগ্রস্থ্য ছিল। গত রোববার অটোরিক্সা এক্সিডেন্টে তার বাম হাত ভেঙ্গে যায়। চিকিৎসা করিয়ে বাড়ি আনার পর সে নিখোঁজ ছিল।

[৭] দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) ফারুক আহমেদ জানান, গোমতী নদীর ভেরীবাঁধ সংলব্ন ডোবা থেকে উদ্ধার হওয়া কিশোরের মরদেহ তার পিতা-মাতা সনাক্ত করেছেন। মানষিক ভারসাম্যহীন হওয়ায় তাকে ঘরে রাখা যেতনা, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, এ ব্যাপারে থানায় ইউডি মামরা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত আছে।

  • সর্বশেষ