শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল চলবে ট্রেন, আজ সকাল ৮টা থেকে মিলবে টিকিট

নিউজ ডেস্ক: আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত এসব ট্রেন যাত্রী পরিবহন করবে।

এক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই ঈদযাত্রার সকল টিকিট আগামীকাল বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই ঈদের দিন ব্যতীত) যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণার্থে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসন অর্ধেক আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করা হবে।’

এদিকে আজ বিকেল ৫টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-চট্টগ্রামে চারটি ট্রেনের টিকিট অনলাইনে সার্চ দিলে লেখা আসে ‘নো ট্রেন এভেইলেবল’। দেশের অন্যান্য রুটের টিকিটের জন্য সার্চ দিলে একই লেখা দেখায়।

এর আগে গত ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে সারাদেশে রেলযোগাযোগ বন্ধ করে দেয়া হয়। এরপর ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়