শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ‘শাবিপ্রবি’র ছাত্রলীগ নেতা বহিষ্কার

আবুল কাশেম রুমন: [২] সিলেটের স্বনামধন্য বিদ্যাপিঠ (শাবিপ্রবি) এক ছাত্রলীগ নেতাকে বিহষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা যায় বহিস্কৃত ছাত্রলীগ নেতার নাম সুমন দাস। সে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সহ-সভাপতি।

[৩] সোমবার (১২জুলাই) বিকেলে নগরীর বাগবাড়ি এলাকায় টিউশনি করে ফেরার পথে সুমন দাস একই বিভাগের জুনিয়র ওই ছাত্রীর পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে ওই ছাত্রী নিজেকে আত্মরক্ষার জন্য একটি সিএনজি অটোরিকশায় উঠলে সুমনও জোর করে একই সিএনজিতে উঠে শ্লীলতাহানির চেষ্টা করে।

[৪] এসময় ভুক্তভোগী ছাত্রী চিৎকার করেন এবং সিএনজি ড্রাইভার অভিযুক্ত সুমনকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে ভুক্তভোগী ছাত্রী সুমন দাসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা প্রমাণ পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়।

  • সর্বশেষ