শিরোনাম
◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গৃহহীনদের মধ্যে ৮০ ব্যারাক হাউজ হস্তান্তর করলো নৌবাহিনী

নোয়াখালী প্রতিনিধি :[২] হাতিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের মধ্যে ৮০টি ব্যারাক হাউজ হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

[৩] আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নোয়াখালী জেলার হাতিয়াস্থ চর ঘাসিয়ায় গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৮০টি পাকা ব্যারাক মঙ্গলবার (১৩ জুলাই) স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে নৌবাহিনী।

[৪] নৌবাহিনীর পক্ষ থেকে নোয়াখালী জেলা প্রশাসকের প্রতিনিধি ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসনের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যারাকসমূহ হস্তান্তর করা হয়। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

[৫] প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এ ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে।

[৬] ৮০টি ব্যারাক হাউজের প্রতিটি ব্যারাকে পাঁচটি করে মোট ৪০০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি ব্যারাকে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও নৌবাহিনী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকসমূহের কাজ চলমান রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে।

[৭] কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনস্থ নোয়াখালীর হাতিয়া উপজেলায় আরও একটি প্রকল্পের আওতায় ৬০টি ও চট্টগ্রামের সন্দীপ উপজেলায় চারটি প্রকল্পের আওতায় ২০৮টি ব্যারাক হাউজ নির্মাণকাজ চলমান রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ