শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাঙ্গলবন্ধ সেতু ৪০ ঘণ্টা বন্ধ: বিকল্প সড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

গোলাম সারোয়ার: [২] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হবে। এজন্য সোমবার (১২ জুলাই) রাত দশটা থেকে বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ৩৮ ঘণ্টা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

[৩] তবে সোমবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনসমূহ লাঙ্গলবন্ধ সেতুর শুধু একপাশে উভয়মুখী চলাচল করতে পারবে।

[৪] সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনসমূহকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারি যানবাহনসমূহকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

[৬] ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গল বন্ধ সেতুর মেরামত কাজের জন্য ১৪ জুলাই পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় বিকল্প সড়ক ব্যবহার ও যান চলাচলের কারণে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিল্লা দিয়ে লোকজনকে চট্টগ্রাম যেতে হচ্ছে। ফলে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ঈদে বাড়ি ফেরা জনগণ দুর্ভোগে পড়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়