শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিউবায় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

সাকিবুল আলম:[২] বিগত তিন দশকের মধ্যে দ্বীপরাষ্ট্রটিতে এটিই সবচেয়ে বড় গণআন্দোলন। করোনা মহামারির এ দুঃসময়ে অর্থনৈতিক ধস, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, জরুরি খাদ্য ও ওষুধ সংকটের কারণে সাধারণ জনগণের মাধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে গত ১১ জুলাই থেকেই দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শতাধিক মানুষ। বিবিসি

[৩] রাজধানী হাভানায় ইতোমধ্যে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। কিউবার সর্বত্র ছড়িয়ে পড়া এ সংকটের জন্য যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে দায়ী করছেন প্রেসিডেন্ট মিগুয়েল দাজ ক্যানেল। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে এ মহামারির সময়ে জরুরি ওষুধ ও চিকিৎসা পণ্য কিউবাতে প্রবেশ করতে পারছে না। এনবিসি

[৪] কিউবা ভিত্তিক সংবাদমাধ্যম গ্রানমা জানায়, প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলতে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়েজ ক্যানেল সান আন্তোনিওতে পৌঁছেছেন সোমবার। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়