শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নানা জল্পনার পর গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

মিনহাজুল আবেদীন: [২] রোববার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। পার্সটুডে

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের বেঁধে দেয়া শেষ সময়ে বাসভবন ছাড়লেন নেতানিয়াহু। ফলে দীর্ঘ ১২ বছর পর আলোচিত ওই বাসভবন ছাড়তে হলো তাকে। বর্তমানে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার পরিবার নিয়ে উত্তর ইসরায়েলের কেয়সারিয়া এলাকায় অবস্থিত নিজের ব্যক্তিগত বাসায় উঠেছেন। যুগান্তর

[৪] জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন খালি হলেও সেখানে উঠছেন না বর্তমান প্রধানমন্ত্রী বেনেত। তিনি সরকারি দায়িত্ব পালনের জন্য কার্যালয় হিসেবে এটি ব্যবহার করবেন। তার স্ত্রী ও চার সন্তান রানানা শহরে তাদের আগের বাসভবনেই থাকবেন। আমাদের সময়

[৫] গত সপ্তাহে নতুন সরকার গঠন করেন বেনেত। সরকার গঠনের বিষয়ে রোববার নেসেটের অধিবেশনে সদস্যদের আস্থা ভোট নেওয়া হয়। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্য জোট সরকারের পক্ষে সমর্থন দেন। এতে ১২ বছর দীর্ঘ শাসনের পর বিরোধী দলের আসনে গিয়ে বসেন বেঞ্জামিন নেতানিয়াহু।

[৬] ইসরায়েলে সরকার গঠনে কোনো দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত দুই বছরের মধ্যে চারবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ মার্চের চতুর্থ নির্বাচনের পরও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইসরায়েলি আইন পরিষদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১২০ আসনের মধ্যে ৬১ সদস্যের প্রয়োজন হয়। দেশটিতে সরকার গঠনের প্রশ্নে নির্বাচনের পর ইসরায়েলি নেসেটের সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেন ইসরায়েলি প্রেসিডেন্ট রিওভেন রিভলিন। ভয়েস অব আমেরিকা

 

  • সর্বশেষ