শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৬:৩০ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের মাটিতে ২২০ রানে টেস্ট জিতলো বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাহুল রাজ : [২] ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার ২১ বছরে বিদেশের মাটিতে ৫টিসহ ১৫তম টেস্ট জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। রিয়াদের শেষ টেষ্ট হয়ে থাকলো স্মরণীয়। জিম্বাবুয়ের মাটিতে প্রথম টেস্ট জয়। ৪৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে টাইগারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে ২৮৪ রানে অলআউট। টেইলর ৯২ ও টিরিপানোর ৫২ রান ছাড়া আর কেউ বাংলাদেশের বোলারদের শাষন করতে পারেনি। তাসকিন ও মিরাজ প্রত্যেকে ৪টি করে উইকেট নিজেদের ঝুলিতে তুলে নেন।

এদিকে বাংলাদেশের এই বিশাল জয়ে সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ১৫০, লিটনের ৯৫, তাসকিনের ৭৫ ও মমিনুলের ৭০ রানে ভর করে ৪৬৮ রানে প্রথম ইনিংস শেষ করে। জবাবে ২৭৬ রানে জিম্বাবুয়ে অলআউট হলে ১৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে লাল- সবুজের দল। শান্ত হার না মানা ১১৭ ও সাদমানের ১১৫ রানে ১ উইকেট হারিয়ে ২৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে মমিনুল। জবাবে পঞ্চম দিনের ২৫৬ রানে অলআউট হলে জিম্বাবুয়ের মাটিতে এবারের সিরিজের একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয় পায় বাংলাদেশ। সম্পাদনায়: এল আর বাদল

  • সর্বশেষ